ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মাগুরাতে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা ঢামেক চিকিৎসকসহ চারজনের সাক্ষ্যগ্রহণ

রনি আহমেদ রাজুঃ

মাগুরাতে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ পঞ্চম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন মাগুরা সদর হাসপাতালের দুইজন নার্স, অভিযুক্ত হিটু শেখের প্রতিবেশী এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক আদালতে সাক্ষ্য দেন। রোববার সকাল ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

.

আদালতে জেলা কারাগার থেকে সকল আসামিকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মুকুল সময়ের প্রত্যাশাকে জানান, আজ মোট চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া সাক্ষী। সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। বিচারক আগামীকাল সোমবার আরও ছয়জনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
তিনি আরও জানান, মামলাটির বিচারকাজ দ্রুতগতিতে এগোচ্ছে এবং চলতি মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই রায় ঘোষণার প্রত্যাশা করা হচ্ছে।

.

প্রসঙ্গত, গত ১ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি। ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে ও হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢাকায় আনার পর ১৩ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। এরপর ৮ মার্চ নিহত শিশুর মা বাদী হয়ে মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তদন্ত শেষে ১৩ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও উপ-নির্বাচন: জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের

error: Content is protected !!

মাগুরাতে শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা ঢামেক চিকিৎসকসহ চারজনের সাক্ষ্যগ্রহণ

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :