ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মহেশপুর সীমান্তে বাধভাঙ্গা জনশ্রত, বাড়ছে শংকা ও উদ্বেগ!

করোনার ভয়াবহ বিস্তারের মধ্যে আরো উদ্বেগ বাড়াচ্ছে ভারত থেকে আসা মানুষ। মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে বাংলাদেশ প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা। কোনমতেই ভারত থেকে আসা মানুষের জনশ্রত থামানো যাচ্ছে না।

রোববার মহেশপুর ৫৮ বিজিবি সদস্যরা সীমান্তের একাশিপাড়া ও তেতুলিয়া গ্রাম থেকে দালালসহ আটক করেছেন ১০ জনকে। এরা সবাই ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করছিল। এ তথ্য নিশ্চিত করেন অধিনায়কের পক্ষে বিজিবির সহকারি পরিচালক মোঃ নজরুল ইসলাম খান।

রোববার বিকালে পাঠানো এক ই-মেইল বার্তায় তিনি উল্লেখ করেছেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার তেতুলিয়া বটতলা মোড় থেকে চারজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন বাগেরহাট জেলার রাজাপুর গ্রামের কাজী মজিবারের ছেলে তুহিন কাজী, ঝালকাঠি জেলার মহেশকান্দি গ্রামের সামেদ হালদারের ছেলে বাবুল হালদার, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার জালিয়াঘাটা গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল মান্নান ও খুলনার রূপসা উপজেলার গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ আলী।

অপর এক ইমেইল বার্তায় বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে মহেশপুর সীমান্ত থেকে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নড়াইল জেলার পেডরুলী গ্রামের হারান মল্লিকের ছেলে কালাম মল্লিক, তার স্ত্রী নাদিয়া খাতুন, একই গ্রামের জিকরাইলের স্ত্রী জোবায়দা খাতুন, নাজমুল মোল্লার স্ত্রী মরিয়ম, আকদিয়ারচর গ্রামের বাসুদেব গোলদারের স্ত্রী শ্রীমতি অমৃতা, তার মেয়ে সুমিত এবং অবৈধ পারাপারের সাথে নিয়োজিত দালাল মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের মনিরুল ডাক্তারের ছেলে সালাউদ্দিনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে সাবমেরিন কেব্ল কাটার হুমকি ইরানের, ঝুঁকিতে বৈশ্বিক ব্যাংকিং

error: Content is protected !!

মহেশপুর সীমান্তে বাধভাঙ্গা জনশ্রত, বাড়ছে শংকা ও উদ্বেগ!

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :