ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মধুখালীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সারা দেশের ন্যায় ফরিদপুরের মধখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। ২৬মার্চ প্রত্যুষে মধুখালী থানায় ২১বার তোপরধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয় ।

সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের মধুখালী রেলগেটস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকুর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৯টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে।

পর্যায়ক্রমে মধুখালী থানা পুলিশ ,উপজেলা আওয়ামী লীগ , মধুখালী পৌর সভা, কৃষকলীগ, ছাত্রলীগ, সরকারী আইনউদ্দিন কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্ট্রি অফিস, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মধুখালী জোনাল অফিস, ওজোপাডিকোসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

সকাল ১০টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মনজুর হোসেন বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পরিবার পরিকল্পনা অধিদপ্তের পরিচালক সেলিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনাসহ মুক্তিযোদ্ধাগণ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেলা ১১টায় উপজেলা আধুনিক মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

error: Content is protected !!

মধুখালীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আপডেট টাইম : ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধি :