ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে একই রাতে চার দোকানে চুরি

মহম্মদপুর উপজেলা শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মার্কেটে শুক্রবার দিবাগত রাতে চারটি দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগত অর্থসহ মালামাল হাতিয়ে নিয়েছে চোর চক্রটি। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরজমিন পরিদর্শনে জানা যায়, শহরের প্রধান সড়কে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মার্কেটের জাকির হোসেনের চাউলের দোকান, সুমনের ইলেট্রনিক দোকান, কুতুব মিয়ার ফার্মেসি এবং তাজ উদ্দীনের পোল্ট্রি ফিডের দোকানে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল গভীর রাতে মার্কেটের পিছন দিকের ভেন্টিলেটর ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগত দুই লক্ষাধিক টাকাসহ মালামাল চুরি করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে মহম্মদপুর থানার এসআই সেলিম ও এনআই নিয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় ব্যবসায়ীরদের মধ্যে আতঙ্কের সৃষ্ঠি হয়েছে। ব্যবসায়ীরা শহরটিতে নৈশ্যপ্রহরীসহ পুলিশের টহল জোরদারের দাবি জানিয়েছেন।

মহম্মদপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আমিমুল ইসলাম বলেন, বাজার পাহারায় নিয়মিত নৈশ্যপ্রহরি নিয়োগ দেওয়া আছে। মার্কেটেরে পিছন দিয়ে ভেন্টিলেটর ভেঙ্গে চুরি হওয়ায় ঘটনাটি তাদের দৃষ্টিগোচরে আসে নাই। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি অসিত কুমার বলেন, চুরির খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব

error: Content is protected !!

মহম্মদপুরে একই রাতে চার দোকানে চুরি

আপডেট টাইম : ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি, মাগুরা :