ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাট চাষ, বাম্পার ফলনের সম্ভবনা!

গত মৌসুমে ভালো দাম পাওয়ায় এবারও পাট চাষে ঝুঁকেছেন কুষ্টিয়ার ভেড়ামারার চাষিরা। অনুকুল আবহাওয়া, সেই সঙ্গে কৃষি প্রণোদনা প্রাপ্তির ফলে পাট চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন এ উপজেলার কৃষকরা।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাতে চলতি বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমানে পাটের চাষ হয়েছে। উপজেলার সকল ইউনিয়ন এলাকার মাঠে পাট দেখলে বোঝা যায় ফলন কেমন হবে। জমিতে যে রকম ভাবে পাট গাছ দাঁড়িয়ে আছে তাতে কৃষকের মন জুড়িয়ে যায়।

ইতিমধ্যে সব এলাকার জমিতে পাট ৫/৬ ফুট লম্বা হয়েছে। আর কিছুদিনে মধ্যে পাট পরিপক্ক হলে কৃষকেরা পাট কাঁটতে শুরু করবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ৪ হাজার ২ শত ৫ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আবাদ হয়েছে ৪ হাজার ৩ শত ৫০ হেক্টর। পাট বপনের পর অনুকুল আবহাওয়া পাওয়ার কারনে পাটের আকার এবং আঁশের পরিপক্কতা ভালো হবে। পাট পঁচানোর জন্য সময়মত পানি হলে এ বছর পাটের ফলন হবে আশাব্যঞ্জক।

উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাঠে ,ধরমপুর ইউনিয়ন মাঠ,মোকারিমপুর ইউনিয়ন মাঠে, চাদগ্রাম মাঠে, বাহিরচর ইউনিয়ন মাঠে, জগশ্বও, পাটুয়াকান্দি এলাকায় দেখা যায় প্রচুর পরিমানে পাটের চাষ হয়েছে। পাট দেখলে মন ভরে যায়। কৃষকেরা জানান,সময়মতো পানি হলে পাট পঁচাতে কৃষকের সমস্যা হবে না।

পাটুয়াকান্দি গ্রামের পাট চাষী টুকু জানান, আমার ২ একর জমিতে পাট রয়েছে। ভালো পাট জন্মেছে। দাম ভালো পেলে খুশি হব।

আরও পড়ুনঃ সালথায় পানির অভাবে পাট পঁচন নিয়ে বিপাকে চাষিরা

ধরমপুর বাজারের বিশিষ্ট পাট ব্যবসায়ী আব্দুল আজিজ,খালেক,লালু জানান, এ অঞ্চলের পাটের আঁশের মান ভালো হওয়ায় মিল মালিকদের কাছে পাটের চাহিদা রয়েছে।
ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়েখুল ইসলাম বলেন, চলতি বছর আবহাওয়া পাট চাষের উপযোগী হওয়ায় এ বছর পাটের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। এ ছাড়া গত বছর পাটচষীরা পাটের দাম ভালো পাওয়ায় এ বছর চাষীরা পাট চাষে আগ্রহী হয়েছে। এ বছর দাম ভালো পেলে কৃষকের উপকার হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসার হিফজ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

error: Content is protected !!

ভেড়ামারায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পাট চাষ, বাম্পার ফলনের সম্ভবনা!

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :