ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়ার ভেড়ামারায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটির বাবা ভেড়ামারা থানায় অভিযোগ করছেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় প্রধান অভিযুক্ত রেজাউলকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটি ধর্ষণের শিকার। আরেক অভিযুক্তকে ধরতে পারলে বিস্তারিত জানা যাবে।

অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (২৮ মে) ভেড়ামারা থানার মোকাররমপুর ইউনিয়নের খেমিরদিয়ার ভাটাপাড়া গ্রামে শিশুটিকে ধর্ষণ করা হয়। ওই রাতেই থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর বাবা। তিনি বলেন, ঘটনার দিন রাতে বাসায় ফিরলে মেয়ে আমাকে ধরে কান্না করতে থাকে। পরে তার সঙ্গে কথা বলে জানতে পারি প্রতিবেশী রেজাউল ও খোকন তাদের বাড়িতে আটকে রেখে আমার মেয়েকে ধর্ষণ করেছে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি মেয়েটি ধর্ষণের শিকার। উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, আপাতত এটুকু বলতে পারি ভুক্তভোগী শিশুটি আশঙ্কামুক্ত। পরীক্ষা-নিরীক্ষা শেষে অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানানো যাবে।

ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রেজাউলের রুম থেকে কালো টেপ ও শিশুটির হাত বাধার ওড়না উদ্ধার করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রথমবার যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর, কী উদ্দেশ্যে এই সফর

error: Content is protected !!

ভেড়ামারায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :