ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না খেজুর

কুষ্টিয়ার ভেড়ামারায় সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না খেজুর। বিক্রি হচ্ছে বেশি দামে। সেজন্য রমজান শুরুর আগ থেকেই দাম সহনীয় পর্যায়ে রাখতে ইফতারে বহুল ব্যবহৃত দুই ধরনের খেজুরের দাম বেঁধে দিয়েছিল সরকার। কিন্তু এ দামে খেজুর বিক্রি করছেন না ব্যবসায়ীরা।

বুধবার (১৩ মার্চ) সরকার অতি সাধারণ খেজুরের দাম কেজিপ্রতি ১৫০ থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করে দেয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সরেজমিন দেখা যায় ভেড়ামারা শহরের বাজারে বাস ষ্ট্যান্ড, কলেজ বাজার,কাের্চ ষ্ট্যান্ড, মধ্য বাজার, সরকারের বেঁধে দেয়া দাম থেকে বেশি দামে খেজুর বিক্রি করছে ব্যবসায়ীরা। উক্ত বাজারে সরকারের এ নির্দেশনা মেনে চলার কোনো প্রতিফলন দেখা যায়নি। বিক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত দামে খেজুর বিক্রি করলে তাদের লোকসান হবে।

বাজার ঘুরে দেখা যায়, নিম্নমানের (গালা) বাংলা খেজুর ২২০ টাকায় বিক্রি হচ্ছে। ২২০ টাকার নিচে কোনো খেজুরই নেই। মাঝারি মানের খেজুর কিনতেও গুনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। অতি সাধারণ ও নিম্নমানের খেজুর হিসেবে পরিচিত বাংলা খেজুর দোকানভেদে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকায়। আর ইরাকের জাইদি খেজুর কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। তবে বেশি বিক্রি হচ্ছে বাংলা গালা খেজুর ২২০ টাকা দামে।

জানা যায়, গত বছরের তুলনায় এবার সব ধরনের খেজুরের দাম কেজিতে অন্তত ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাস ষ্ট্যান্ড বাজারের খেজুর ব্যবসায়ী  আমিরুল ইসলাম জানান, এভাবে দাম বেঁধে দেয়া ঠিক হয়নি। দাম বেঁধে না দিয়ে সরকার টিসিবির মাধ্যমে খেজুর আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করতে পারত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

error: Content is protected !!

ভেড়ামারায় সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না খেজুর

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :