ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় জাসদ নেতাদের হামলায় ছাত্রদল নেতাসহ ৩ গুলিবিদ্ধ

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার ভেড়ামারায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চল (২৯) সহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, হামলাটি করেছে জাসদের নেতা ছাদু, ওসামা, মাটি ও নিতুলসহ কয়েকজন।

আহত অন্যরা হলেন—কাচারীপাড়া এলাকার যুবদল সদস্য ফরিদ হোসেনের ছেলে জীবন হোসেন এবং একই এলাকার গোলাম কিবরিয়ার ছেলে ও ছাত্রদলের সদস্য কাইছার আহমেদ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চঞ্চলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

আহত চঞ্চল জানান, বুধবার সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে তাঁকে পথরোধ করে জাসদ নেতা ও তার সহযোগীরা। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে চঞ্চল (২৬) নামে এক যুবক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার মাথার পেছনে গুলি চামড়ার ওপর দিয়ে চলে গেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ভেড়ামারা দক্ষিণ রেলগেট এলাকায় মোটরসাইকেল সাইড দেওয়ার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুলিবর্ষণের বিষয়টি এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

ভেড়ামারায় জাসদ নেতাদের হামলায় ছাত্রদল নেতাসহ ৩ গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :