ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইওডিপি) স্কিমের অংশ হিসেবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইদুল ইসলাম মুকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো: শফিকুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম।

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ভূরুঙ্গামারী উপজেলা জামাতের আমির আনোয়ার হোসেন, কাজি নিজাম, সাবেক শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব; সোনাহাট কলেজ এর অধ্যক্ষ বাবুল আক্তার, এবং বলদিয়া ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ কৃষিবিদ লুতফর রহমান।

উপস্তিতিত ছিলেন সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, তৌহিদা সিদ্দিকা, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি এস এম মনিরুজ্জামান, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পাস করা মোট ৩৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখযোগ্য, এসএসসি পর্যায়ের শিক্ষার্থীরা প্রত্যেকে ১০,০০০ টাকা এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীরা প্রত্যেকে ২৫,০০০ টাকা করে ব্যাংকের মাধ্যমে পেয়েছে।

শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করার পরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশবিরোধী চুক্তি হবে না, বাতিল করারও ক্ষমতা আছে

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আপডেট টাইম : ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :