ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারতে জমির মালিকানা স্বত্বও পাবেন স্বাধীনতার পর যাওয়া বাংলাদেশিরা

স্বাধীনতার পর বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যে সমস্ত পরিবারকে দেশটিতে জমি দিয়েছিল সরকার, এবার তাদের মালিকানা স্বত্বও দেওয়া হবে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়।

স্বাধীনতার পর সামান্য অর্থের বিনিময়ে কলকাতার বৈষ্ণবঘাটা, ব্যারাকপুর, পূর্ব পুঁটিয়ারি, গোপালনগর, পর্ণশ্রী, সোদপুর, তৎকালীন ২৪ পরগনার কিছু অংশে বাংলাদেশ থেকে আগতদের জন্য বাড়ি তৈরি করার অনুমতি দেওয়া হয়েছিল।

এক একটি প্লট তৈরি করার জন্য চার থেকে পাঁচ কাঠা জমি ব্যবহার করা হয়েছিল। প্রায় ২০০ একর জমি সেই সময় বাংলাদেশ থেকে আগতদের জন্য প্লট নির্মাণে ব্যয় হয়।

এদিকে সেই সময় এই জায়গাগুলোর যে মূল্য ছিল তা পুরোটা সরকারকে দিতে পারেনি বহু পরিবার। আর সেই জন্য তাদের মালিকানাও দেওয়া হয়নি। কিন্তু, কলকাতা পৌরসভার আওতাভুক্ত যে সমস্ত প্লট ছিল সেখানে বহু পরিবার জমি বিক্রি করে দিয়েছে, এমন তথ্য সামনে আসছে।

কোনও কোনও প্লটে আবার গড়ে উঠেছে অ্যাপার্টমেন্ট বিল্ডিং। কিন্তু, সেখানে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে কেউ যদি লোন চান সেক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। গত কয়েক বছর ধরে বিষয়টি সামনে আসছিল।

ফলে এখন ল্যান্ড ডেভলপমেন্ট অ্যাক্ট ১৯৪৮ মোতাবেক স্বাধীনতার পর বাংলাদেশ থেকে গিয়ে যারা জমি পেয়েছিলেন তারা এখন মালিকানা স্বত্বও পাবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

ভারতে জমির মালিকানা স্বত্বও পাবেন স্বাধীনতার পর যাওয়া বাংলাদেশিরা

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :