ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভারতীয় নাগরিককে পিটিয়ে ঝিনাইদহ অংশে ফেলে গেল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকায় রফিকুল নামের এক ভারতীয় নাগরিককে পিটিয়ে ফেলে গেছে বিএসএফ। গতকাল মধ্য রাতে (সোমবার দিবাাগত রাত) এ ঘটনা ঘটে। আহত রফিকুল ইসলাম (৩৭) ভারতের নদীয়া জেলার রাখালগাছী গ্রামের বাসিন্দা ও আশারুল মন্ডলে ছেলে। তাকে ফেরতের বিষয়ে বিএসএফ এর সাথে বিজিবি’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, রাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসছিলেন রফিকুল ইসলাম। এ সময় ভারতের সুন্দর বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাকে পিটিয়ে আহত করে। তিনি চিৎকার দিলে বিএসএফ সদস্যরা সীমান্তের রায়পুর এলাকায় ফেলে যায়। পরে মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে রফিকুল ঝিনাইদহের মহেশপুরের নেপা এলাকায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বললেও ধারণা করা হচ্ছে অবৈধ কোনো কাজে তিনি সীমান্তে এসেছিলেন। তিনি আরও জানান, রফিকুলকে ফেরতের বিষয়ে বিএসএফের সঙ্গে দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফ জানিয়েছে ভারতীয় পুলিশের মাধ্যমে বাড়িসহ অন্যান্য বিষয় খোঁজ নিয়ে তাকে ফেরত নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়!

error: Content is protected !!

ভারতীয় নাগরিককে পিটিয়ে ঝিনাইদহ অংশে ফেলে গেল বিএসএফ

আপডেট টাইম : ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :