ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় দ্রæতগতির একটি বাস উল্টে ঘটনাস্থলে তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১টা ৫০ মিনিটে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাবলাতলা বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ভাঙ্গা থানা, হাইওয়ে ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যক্রম সম্পন্ন করেন। এ সময় ঘটনাস্থলে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নোমান শিকদার।

নিহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া থানার পুনডুরিয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫); নিহিত সুরুজ গাড়ির হেলপার ও অজ্ঞাত দুইজন। এছাড়াও আহত নারী ও পুরুষসহ প্রায় ৮ জন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুইজনকে ভাঙ্গা থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম জানান, বরগুনা থেকে ঢাকাগামী বেপরোয়া গতির ইমরান ট্রাভেলস নামের একটি বাস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহত হন অন্তত প্রায় ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি হাইওয়ে থানা হেফাজতে আছে। বাসটির চালক ও সুপারভাইজার পলাতক থাকায় তাদেরকে আটক করা যায়নি। মরদেহ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান

error: Content is protected !!

ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩, আহত ১০

আপডেট টাইম : ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :