ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে চার মাসে তিনবার ভোট!

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডে ফের উপ-নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। নব নির্বাচিত ওই ওয়ার্ডের কাউন্সিলর একটি মামলায় জামিন না পাওয়ায় পরিষদের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকায় এই উপ-নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। ওই ওয়ার্ড কাউন্সিলর একটি মামলায় জেলে থেকেই নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেছিলেন। পরে তিনি প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিয়েছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেয়র অথবা কাউন্সিলরের নিজ পদ হতে অপসারণ সংক্রান্ত স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩২ এর উপধারা (১) এর (ক) অনুযায়ী কোন মেয়র অথবা কাউন্সিলর তার নিজ পদ হতে অপসারণযোগ্য হইবেন, যদি তিনি পৌরসভার নোটিশ প্রাপ্তি সত্ত্বেও যুক্তিসঙ্গত কারণ ব্যতীত পরিষদের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন।
বোয়ালমারী পৌরসভা সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডটির নির্বাচিত কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা একটি মামলায় জেলে থাকায় পৌরসভার কর্মপরিষদের পর পর তিনটি মাসিক সভায় অনুপস্থিত ছিলেন। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে বোয়ালমারী পৌরসভা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসের ১৬ তারিখে বোয়ালমারী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন  ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ব্যালট পেপার ছিনিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায়  ভোটগ্রহণ স্থগিত করে জেলা নির্বাচন কর্মকর্তা। পরবর্তীতে ওই ওয়ার্ডটিতে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে জেলে থেকে সাতজন প্রতিদ্বন্দ্বীকে পিছে ফেলে ৯৩৮ ভোটে পেয়ে কাউন্সিলর নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান মোল্যা।
এ ব্যাপারে বোয়ালমারী পৌরমেয়র সেলিম রেজা লিপন জানান,  ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যাকে বার বার চিঠি দেওয়া হয়েছে। তারপরেও ৩টি মাসিক সভায় তিনি অনুপস্থিত। এ ব্যপারে স্থানীয় সরকার (পৌরসভা) আইনের ৩২ এর উপধারা ১ এর (ক) ও (খ) অনুচ্ছেদের আলোকে মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অবগত করা হবে। স্থানীয় সরকার মন্ত্রাণালয় এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ  গ্রহণ করবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব

error: Content is protected !!

বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে চার মাসে তিনবার ভোট!

আপডেট টাইম : ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
এ.এস.এম. মুরসিদঃ :