ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর কুটির খাল দখলমুক্ত করলেন ইউএনও

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও চতুল ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কুটির খাল দখলমুক্ত করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

শুক্রবার বিকালে তিনি অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত করে দেন।

জানা যায়, উপজেলার বিল দাঁদুড়িয়ার সাথে কুমার নদের সংযোগ স্থাপন করেছে এই খালটি। বর্ষা মৌসুমে পানি প্রবেশ ও মৌসুম শেষে পানি নিষ্কাশনে খালটি বড় ভূমিকা রাখে। এ সময় দুটি ইউনিয়নের শত শত মৎস্যজীবী এ খালে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। এ বছর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের একটি প্রভাবশালী মহল খালটির প্রবেশ পথে বাঁধ দিয়ে এককভাবে মাছ শিকার করায় বঞ্চিত হচ্ছিল শেখর ইউনিয়নের মৎস্যজীবীরা। এতে ক্ষিপ্ত হয়ে শেখরের দুর্গাপুর গ্রামের লোকজন কুমার নদের মোহনায় অবস্থিত স্লুইসগেট বন্ধ করে দেয়। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে বিলটির হাজার হাজার একর জমির শুকনো মৌসুমের ধান চাষ হুমকির মুখে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কয়েকজন উৎকণ্ঠা প্রকাশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালটি মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেন।

শুক্রবার বিকালে সরেজমিনে উপস্থিত হয়ে স্লুইসগেট খুলে দেওয়াসহ সব ধরনের বাঁধ ও ভেশাল অপসারণের নির্দেশ দিয়ে সর্ব সাধারণের জন্য খালটি উন্মুক্ত করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপস্থিত ছিলেন- শেখর ইউপি চেয়ারম্যান ইস্রাফিল মোল্যা, শেখর ইউপি সদস্য ফরহাদ হোসেন সিকদার, ওবায়দুর রহমান সহ পানি উন্নয়ন বোর্ডের লোকজনসহ স্থানীয়রা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীর কুটির খাল দখলমুক্ত করলেন ইউএনও

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
মোহাঃ মজিবুর রহমান, পূর্ব বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :