আপডেট টাইম :
০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
২৮০
বার পঠিত
বোয়ালমারীতে ১২হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা মৎস অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ ১২হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত শনিবার বিকেলে বোয়ালমারী সদর ইউনিয়নের চিতারবাজার থেকে ১০ হাজার মিটার ও পৌরসভা সদর বাজার থেকে ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ নিষিদ্ধ কারেন্ট জাল গুলো উদ্ধার করে উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়ানো হয়। জাল গুলোর বাজার মূল আনুমানিক ৩ লাখ টাকা। উপজেলা মৎস অফিসার রুহুল আমিন বলেন, বোয়লমারীতে বিভিন্ন প্রকার খাল বিল, হাওড়-বাওড়ে প্রায় ২৬০ প্রজাতির দেশীয় মিঠা পানির মাছ রয়েছে। এ মাছ রক্ষা করার জন্য এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা মৎস অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ ১২হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত শনিবার বিকেলে বোয়ালমারী সদর ইউনিয়নের চিতারবাজার থেকে ১০ হাজার মিটার ও পৌরসভা সদর বাজার থেকে ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
এ নিষিদ্ধ কারেন্ট জাল গুলো উদ্ধার করে উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়ানো হয়। জাল গুলোর বাজার মূল আনুমানিক ৩ লাখ টাকা। উপজেলা মৎস অফিসার রুহুল আমিন বলেন, বোয়লমারীতে বিভিন্ন প্রকার খাল বিল, হাওড়-বাওড়ে প্রায় ২৬০ প্রজাতির দেশীয় মিঠা পানির মাছ রয়েছে।
এ মাছ রক্ষা করার জন্য এমন অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।