ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম আরিফ শেখ (১৬)। সে উপজেলার ঘোষপুর ইউনিয়নের চরঘোষপুর গ্রামের জালাল শেখের ছেলে এবং সাতৈর বাজারে অবস্থিত সাতৈর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের অপর আরোহী ফারদিন (১৩) পা ভেঙে মারাত্মক আহত হয়েছে। ফারদিন একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২ জুলাই) দুপুর দুইটার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে সাতৈর উচ্চ বিদ্যালয়ের টিফিনের সময় দশম শ্রেণির ছাত্র আরিফ তার ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। পার্শ্ববর্তী মহীশালা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মহীশালা ব্রিজের সাথে ধাক্কা খায়।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীই মারাত্মক আহত হয়। সাথে সাথে স্থানীয় লোকদের সহায়তায় পরিবারের সদস্যরা আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বেলা সাড়ে তিনটার দিকে আরিফ শেখের মৃত্যু হয়। অপর আহত ফারদিনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ ঝোপ থেকে বেরিয়ে মামাকে পিটিয়ে মারলেন ভাগনে

এদিকে স্কুলের ছাত্র নিহত হওয়ার পরও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী চৌধুরী দুর্ঘটনাস্থল, হাসপাতাল কিংবা নিহতের বাড়ি না যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাও করে। পরে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা গিয়ে মারমুখী ছাত্র-জনতার হাত থেকে প্রধান শিক্ষককে নিরাপদে বিদ্যালয় থেকে বের করে আনেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

টার্গেট ৪৩০, শ্রীলঙ্কার নাটকীয় জয়!

error: Content is protected !!

বোয়ালমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আপডেট টাইম : ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
দিপংকর পোদ্দার ওপু, বিশেষ প্রতিনিধিঃ :