ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে নতুন ইউএনওর যোগদান

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন ৩৩তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা মো. রেজাউল করিম। তিনি বিদায়ী ইউএনও ঝোটন চন্দের স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার জেলা প্রশাসক অতুল সরকারের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন ইউএনও। পরে সন্ধ্যায় নিজ দপ্তরে যোগদান করেন তিনি।

ইতিপূর্বে তিনি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব ও মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। চাকরির প্রথম পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ময়মনসিংহে যোগদান করেন।

নতুন ইউএনওর যোগদান উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে এক পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন (মুশা মিয়া), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার প্রফেসার আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক) আব্দুর রহিম, সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক কোরবান আলী প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলারের কাছাকাছি, বাড়ছে অস্থিরতা

error: Content is protected !!

বোয়ালমারীতে নতুন ইউএনওর যোগদান

আপডেট টাইম : ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :