ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বন্যা-প্রকৃতিক দূর্যোগে ২৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল সহায়তা

ফরিদপুরের বোয়ালমারীতে বন্যা, নদী ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ২৩০ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন, গৃহ নির্মাণ অর্থ, গো-খাবার ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে পাঁচশ আসন বিশিষ্ট অডিটরিয়াম হলরুমে ইউএনও মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, প্রকৌশলী রফিকুল ইসলাম, ওসি তদন্ত মো. সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডে, ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, সুবিধাভোগী নূর মোহাম্মদ প্রমুখ।

উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসানের পরিচালনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা রহমান, বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় ৫০জন অসহায় দুস্থ পরিবারকে ৫০ বান্ডিল ঢেউটিনসহ প্রত্যেককে তিন হাজার করে টাকা, ৭০ পরিবারকে এক বস্তা করে গো-খাদ্য ও ১১০ পরিবারের মাঝে শুকনো খাবার চাল, ডাল, চিনি, আটা, তেল, লবন বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

বোয়ালমারীতে বন্যা-প্রকৃতিক দূর্যোগে ২৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল সহায়তা

আপডেট টাইম : ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :