বোয়ালমারীতে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন
ফরিদপুরের বোয়ালমারীতে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, শেখর ইউনিয়নের চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা, প্রশিক্ষক গায়ত্রী পাল, উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুল প্রধানগণ প্রমুখ। CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও প্রশিক্ষণ ব্যুরোর অর্থায়নে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৮ ও ২৯ আগস্ট এই শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
ফরিদপুরের বোয়ালমারীতে দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, শেখর ইউনিয়নের চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা, প্রশিক্ষক গায়ত্রী পাল, উপজেলার বিভিন্ন কলেজ ও স্কুল প্রধানগণ প্রমুখ।
CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেইজ তৈরি এবং UID নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও প্রশিক্ষণ ব্যুরোর অর্থায়নে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২৮ ও ২৯ আগস্ট এই শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: 

























