ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে দুই ডাকাত গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ ঘটনায় রবিবার (১২ সেপ্টেম্বর) থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম পাটোয়ারি বাদী হয়ে ৪ জনকে আসামি করে ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. ওহিদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের আরশাদের মেহগনি বাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এমন সংবাদ পেয়ে থানা পুলিশ বাগানটি ঘেরাও করে ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের রমজান আলীর ছেলে সুমন (২২) ও একই গ্রামের উজির আলীর ছেলে আলামিনকে (২৫) আটক করে।
ডাকাতি প্রস্তুতির সাথে জড়িত আলামিনের ভাই রহমান (২০) ও শাহজাহান নামে অপর দুই ডাকাত পলাতক রয়েছে। এ সময় আটককৃত ডাকাতদের কাছ থেকে দুইটি রামদা, একটি চাপাতি ও সেলাই রেন্স উদ্ধার করা হয়। রবিবার দুপুরে আটককৃত ডাকাতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক ডাকাতদেরকে গ্রেফতারে জোর চেষ্টা চালানো হচ্ছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি ওষুধ যাচ্ছে দেড় শর বেশি দেশে

error: Content is protected !!

বোয়ালমারীতে দুই ডাকাত গ্রেফতার

আপডেট টাইম : ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :