ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে জমিজমা নিয়ে এক পক্ষের হামলায় আহত ৪

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাউরকান্দি গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে এক পক্ষের আক্রমণে ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠালে আদালত দুই জনের জামিন মঞ্জুর করেন। বাকি দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বাউরকান্দি গ্রামের সেবক চন্দ্র গাইনের সঙ্গে একই গ্রামের পবিত্র বাড়ৈই, পংকজ বাড়ৈই, রাম বাড়ৈই গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। গত ১৬ জুলাই সকাল সাড়ে ছয়টার দিকে উক্ত আসামীগণসহ ১৯/২০ জন রামদা, ছেনদা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে সেবক চন্দ্র গাইনের বাড়ি গিয়ে হামলা চালায়। হামলায় সেবক চন্দ্র গাইন, তার ছেলে শ্যামল গাইন, অনিমা গাইন ও শাশুড়ি গোলাপি আঘাতপ্রাপ্ত হন।

এ সময় অনিমা গাইনের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং বাড়িতে থাকা নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। আহতদের মধ্যে তিন জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেবক চন্দ্র গাইন বাদি হয়ে ১৮ জুলাই ১১ জনের নামোল্লেখপূর্বক অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে বোয়ালমারী থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠালে আদালত দুই জনের জামিন মঞ্জুর করেন। বাকি দুই জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ আলফাডাঙ্গার চিকিৎসকত্রয়ের পিতা লাল মিয়া স্যার আর নেই 

এ ব্যাপারে ডহরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কবির আহমেদ বলেন, ১৮ জুলাই এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছিল। আদালত দুই জনের জামিন মঞ্জুর করেছে। বাকি দুই জন বর্তমানে কারাগারে আছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

error: Content is protected !!

বোয়ালমারীতে জমিজমা নিয়ে এক পক্ষের হামলায় আহত ৪

আপডেট টাইম : ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :