ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের কাউন্সিল না করে ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে ও তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে বোয়ালমারী উপজেলার ছাত্রলীগের সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেয়।
মিছিলটি পৌরসদর বাজারের বিভিন্ন সড়ক ঘুরে বোয়ালমারী পৌরসদরের প্রাণকেন্দ্র চৌরাস্তা সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রাজীব খান সজিবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ নেতা সুজন মোল্যা, শান্ত বিশ্বাস, মহিউদ্দীন মাহি, লোকমান হোসেন প্রমুখ।

জানা যায়, গত ১২ জুন ফরিদপুর জেলা ছাত্রলীগ  সৈয়দ মোরতূজা আলী তমালকে সভাপতি, প্রান্ত সিদ্দিককে সাধারণ সম্পাদক ও সাব্বির হোসেন প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বোয়ালমারী উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয় ফরিদপুর জেলা ছাত্রলীগ। এছাড়া, বোয়ালমারী পৌর শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে এক বছরের জন্য মো. আমিনুর শেখ ফাহিমকে সভাপতি, মো. সিরাজুল ইসলাম মৃদুলকে সাধারণ সম্পাদক ও সাফাত ইসলাম বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে বোয়ালমারী পৌর শাখার আংশিক কমিটির অনুমোদন দেয়।
আংশিক গঠিত কমিটি ঘোষণা করায় উপজেলা ছাত্রলীগের ত্যাগী  নেতা-কর্মীরা হতবাক হয়েছেন। তারা ক্ষুব্ধ হয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন,  উপজেলা ছাত্রলীগের ত্যাগী, সক্রিয় নেতাদের বাদ দিয়ে সাবেক সাংসদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের নির্দেশে তার অনুগতদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে, যা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শবিরোধী এবং অবৈধ। বিবাহিত ও অছাত্র (ছাত্র নয় এমন)  দিয়ে এই কমিটি গঠনের ফলে সংগঠনের সুনাম নষ্টের পাশাপাশি ভবিষ্যতে কার্যক্রম স্থবির হয়ে পড়বে।
জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রাজীব খান সজিব বলেন, কাউকে কিছু না জানিয়ে উপজেলা ছাত্রলীগের এমন পকেট কমিটি উপজেলা ছাত্রলীগ চায় না। দ্রুত এই কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি এ কমিটিকে প্রতিহত করা হবে।
বিক্ষোভ সমাবেশে সাবেক সাংসদ আব্দুর রহমানের কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করা হলে পুলিশ তা কেড়ে নেয়। এ সময় ছাত্রলীগ কর্মীদের মধ্যে চাপাক্ষোভ সৃষ্টি হলেও শান্তিপূর্ণ ভাবে মিছিল ও সমাবেশ শেষ হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গায় পাখিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারী যাত্রী আহত

error: Content is protected !!

বোয়ালমারীতে ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আপডেট টাইম : ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
এ.এস.এম. মুরসিদঃ :