ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে গ্রাম পুলিশের মাঝে সাইকেল ও পোষাক বিতরণ

করোনাকালীন সময়ে দ্রুততম জনসেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে সাইকেল, পোষাক ও বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১০ ইউনিয়ন ৯৮ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে এসব বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ উপস্থিত থেকে এসব বিতরণ করেন।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় গ্রাম পুলিশের প্রতি সদস্যকে একটি বাইসাইকেল, একটি ফুলহাতা শার্ট, একটি হাফহাতা শার্ট, দুইটি প্যান্ট, এক জোড়া কাপড়ের জুতা, দুই জোড়া মোজা ও এক জোড়া চামড়ার জুতা দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, শেখর ইউপি চেয়ারম্যান মো: ইসরাফিল মোল্যা প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘গ্রাম পুলিশ গ্রামে আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তাদের যাতায়াত ও কাজের গতি বৃদ্ধি করতে সাইকেল, পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি দেয়া হয়েছে।’
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসের স্মরণোৎসব

error: Content is protected !!

বোয়ালমারীতে গ্রাম পুলিশের মাঝে সাইকেল ও পোষাক বিতরণ

আপডেট টাইম : ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :