ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে অটোভ্যানসহ চার ছিনতাইকারী আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত চার ছিনতাইকারীকে আটক করে রবিবার ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।
ছিনতাইকারিরা হলো বোয়ালমারী উপজেলার গুনবহা কামার গ্রামের মো. ইকবাল মোল্যা (২২), মুন্নু শেখ (২১), পাশের সালথা উপজেলার চান্দাখোলা গ্রামের আয়নাল সরদার (৩০), নগরকান্দা উপজেলার কোনাগ্রামের রুস্তুম মোল্যা (৩৩)।
থানা সূত্রে জানা যায়, গত ১ মে বোয়ালমারী পৌরসভার শিবপুর গ্রামের অটোভ্যান চালক ইমারত শেখকে (২০) রাত সাড়ে ৭টার দিকে বোয়ালমারী সরকারি কলেজের সামনে থেকে উপজেলার মোড়া গ্রামে যাওয়ার কথা বলে ভাড়া ঠিক করে।
রাত ৮ টার দিকে মোড়া ব্রীজের পাশে পৌঁছালে ওই ছিনতাইকারীরা ভ্যানচালকের মুখে টেপ আটকিয়ে হাত পা বেধে মারপিট করে ফেলে রেখে ব্যাটারিচালিত অটোভ্যানটি ও কাছে থাকা স্মার্ট ফোন নিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেয়।
এ ঘটনায় ইমারত শেখের বাবা জাহিদ শেখ বাদী হয়ে শনিবার বোয়ালমারী থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন। এ ঘটনায় মামলা হওয়ায় পুলিশ গোপন সূত্রে ছিনতাইকারী ইকবাল শেখকে উপজেলার ময়না ইউনিয়নের বিলসরাইল গ্রামের শ্বশুরবাড়ি থেকে শনিবার দিবাগত রাতে আটক করে। ইকবালের স্বীকারোক্তি অনুযায়ী বাকি তিনজনকে আটক করে এবং ভ্যান ও স্মার্ট ফোন উদ্ধার করে।
রবিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক ইব্রাহিম পাটোয়ারী বলেন, ভ্যান ছিনতাইকারী ইকবালের স্বীকারোক্তি অনুযায়ী চারজনকে আটক করে রবিবার ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ছিনতাইকৃত ভ্যান ও মোবাইল উদ্ধার করে আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে আবেদন করেছি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে ২০ কেজি ভারতীয় গাঁজা ও ১২ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

error: Content is protected !!

বোয়ালমারীতে অটোভ্যানসহ চার ছিনতাইকারী আটক

আপডেট টাইম : ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
স্টাফ রিপোর্টারঃ :