ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে স্বস্তির বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

ফরিদপুরের বোয়ালমারীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৬ টার দিকে বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে খোলা আকাশের নিচে এ নামাজ অনুষ্ঠিত হয়।

সারাদেশে প্রবাহিত তীব্র তাপ প্রবাহে অনেকটাই বিপর্যস্ত জনজীবন। বৈশাখের সপ্তাহ পেরলেও দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বোয়ালমারী ইসলামী যুব সমাজ এ নামাজের উদ্যোগ গ্রহণ করে। এতে কয়েকশো মুসল্লি অংশ নেয়।

নামাজে ইমামতি করেন, বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মো. আবুল হুসাইন। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ ও বিশেষ মুনাজাতে অংশ নেওয়া ইসলামি যুব সমাজের সদস্য রেজাউল করিম বলেন, স্থানীয় যুব সমাজের উদ্যোগে ওলামায়ে কেরামসহ সাধারণ মানুষ প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য এই বিশেষ নামাজ ও মোনাজাতের আয়োজন করে। প্রচণ্ড খরা-গরমের কারণে মানুষ ও প্রাণীকূল নাকাল হয়ে পড়েছে।

ইমাম মো. আবুল হুসাইন বলেন, সবাই আল্লাহ তায়ালার কাছে নিজেদের গুনাহর জন্য ক্ষমা চেয়েছি এবং গত কয়েকদিনে প্রচণ্ড দাবদাহে বোয়ালমারীসহ সারাদেশের মানুষ নাকাল হয়ে পড়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির প্রার্থনা করা হয়।

তিনি আরও বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) সুন্নাতের অনুসরণ করে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করেছি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম বলেন, তীব্র গরম ও খরা থেকে পরিত্রাণ পেতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট স্থানীয় মুসল্লিদের সাথে নামাজ আদায় করে প্রার্থনা জানিয়েছি। আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিলেন জেসিন্ডা আরডার্ন

error: Content is protected !!

বোয়ালমারীতে স্বস্তির বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

আপডেট টাইম : ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
এস. এম. রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :