আপডেট টাইম :
১০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
২১০
বার পঠিত
বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই টাইলস মিস্ত্রির
ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে এক সড়ক দুর্ঘটনায় দুই টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পিক আপের আরোহী অপর দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। নিহতেরা হলেন- বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে মো. ইমরান শেখ (২৮) এবং জিয়ার শেখের ছেলে নাঈম শেখ। জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে টাইলস মিস্ত্রি ইমরান ও নাঈম কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে হাটখোলার চর থেকে পাশের ভাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বিন্নাহুরি নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন। এ ঘটনায় পিকআপের ড্রাইভারের পাশে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের একজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহত মাছ ব্যবসায়ী জিন্দার আলীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুনঃ নিরাপদ সড়কের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত আহত মাছ ব্যবসায়ী জিন্দার আলীর বাড়ি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামে। ঘটনার পর থেকেই পিকআপ চালক পলাতক। পুলিশ পিক আপটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে। জানতে চাইলে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে...
ফরিদপুরের বোয়ালমারীতে মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বেরিয়ে এক সড়ক দুর্ঘটনায় দুই টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পিক আপের আরোহী অপর দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন।
নিহতেরা হলেন- বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে মো. ইমরান শেখ (২৮) এবং জিয়ার শেখের ছেলে নাঈম শেখ।
জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে টাইলস মিস্ত্রি ইমরান ও নাঈম কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে হাটখোলার চর থেকে পাশের ভাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বিন্নাহুরি নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন। এ ঘটনায় পিকআপের ড্রাইভারের পাশে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের একজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহত মাছ ব্যবসায়ী জিন্দার আলীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মাছ ব্যবসায়ী জিন্দার আলীর বাড়ি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামে। ঘটনার পর থেকেই পিকআপ চালক পলাতক। পুলিশ পিক আপটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে। জানতে চাইলে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।