ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মুসলিম কালেকশনে ক্রেতাদের সাথে দূর্ব্যবহার পণ্যের দ্বিগুণ দাম

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার সদর বাজারে রাজপ্লাজা কমপ্লেক্সে মুসলিম কালেকশন বি-১, বি-২ মার্কেটে পণ্যের দ্বিগুন দাম ও ক্রেতাদের সাথে দূর্ব্যবহার করার অভিযোগ উঠেছে।

শনিবার দুপুর বারোটায় রাজপ্লাজার মুসলিম কালেকশনে ঈদের মার্কেট করতে আসা দুজন ছাত্রী ক্রেতার সাথে খারাপ ব্যবহার করে। ওই ছাত্রীদের মধ্যে একজন দশম শ্রেণীর অপর জন ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ওই দুই ছাত্রী অভিযোগ করে বলেন, ঈদুল ফিতরের শপিং করতে মুসলিম কালেকশনে গিয়ে একটি থ্রি-পিচের দাম শুনলে দোকানদার ২৬শ টাকা দাম হাকেন, পরে ওই ছাত্রীরা ১৫শ টাকা দাম বললে দোকানদার থ্রি-পিচ প্যাকেট করে দেন। পরে থ্রি-পিচটা হাতে নিয়ে দেখতে পান স্যালোয়ারের কাপড় একেবারে নিন্মমানের। তখন ওই ছাত্রীরা থ্রি-পিচ নিতে অস্বীকৃতি জানালে, ওই দোকানের তাকওয়া নামের এক কর্মচারী ওই ছাত্রী ক্রেতাদের মুখে কাপড় ছুঁড়ে মেরে বলেন, দাম যেহেতু বলেছেন সেহেতু ওই পণ্য আপনাদের নিতে হবে!

অনেক্ষন এ নিয়ে ওই ছাত্রী ক্রেতাদের সাথে তর্কাতর্কি করে পণ্য নিতে হুমকি ধামকি দিয়ে, পণ্য না নিয়ে ওই কর্মচারী তাদের দোকান থেকে সরতে পর্যন্ত দিতে চাননা। পরে ওই ছাত্রীরা তাদের অভিভাবককে ফোন দিয়ে দোকানের সামনে থেকে সরে আসেন।

এনিয়ে ওই ছাত্রীর অভিভাবক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দোকানের কর্মচারীর সাথে ফোনে কথা বললে আমার সাথেও খারাপ আচরণ করেন। আর ওই সমস্থ দোকান গুলোতে পণ্যের কোন সঠিক মূল্য দেয়া নেই। ক্রেতার বেশ ভূষা দেখে পণ্যের দাম ইচ্ছামত হাকেন। পরে ক্রেতা যবুথবু হয়ে দাম বলতে ভয় পান। দাম না বলে আসলে তারা ক্রেতাদের বেশি কথা বলেন। তাই আমি একজন অভিভাবক হয়ে বলতে চাই প্রশাসনের দোকান গুলো সুন্দর ভাবে মনিটরিং করে পণ্যের মূল্যে নির্ধারণ করার দাবি জানাই।

এ বিষয়ে মুসলিম কালেকশনের প্রোপাইটর মো. আবু বকর সিদ্দিক শায়েস্তা বলেন, আমি দোকানে ছিলাম না। তবে শুনেছি এক মেয়ে কাস্টমারের সাথে ভেজাল হয়েছে।

রাজপ্লাজার মালিক বিপ্লব সাহা বলেন, থ্রি- পিচ কিনতে আসা দু’ জন ক্রেতার সাথে মনমালিন্য হয়েছে। এর বেশি আমার জানা নাই। তবে দোকান মালিককে ডেকে শোনা হবে। মূলত কি ঘটেছিল।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, ক্রেতার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। তবে আমরা দু এক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করবো। পণ্যের ন্যায্য মূল্যের বেশি দাম রাখা যাবেনা, এবং ক্রেতাদের সাথে বালো ব্যবহার করতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

error: Content is protected !!

বোয়ালমারীতে মুসলিম কালেকশনে ক্রেতাদের সাথে দূর্ব্যবহার পণ্যের দ্বিগুণ দাম

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
এস. এম. রুবেল, স্টাফ রিপোর্টার :