ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধার সন্তানের বাড়ি দখলের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে এক মুক্তিযোদ্ধার সন্তানের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই মুক্তিযোদ্ধার সন্তানের নাম মোছাঃ শামীমা আক্তার।

তিনি উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ি গ্রামের বীর মুক্তি যোদ্ধা মো. আসাদুজ্জামানের মেয়ে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদের সামনে অবস্থিত একটি স্থানীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বোয়ালমারী পৌর সদরের কামারগ্রাম নিবাসী আ. রাজ্জাক ও আক্কাস মোল্লা গং এর বিরুদ্ধে এ অভিযোগ আনেন শামীমা।

বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের জর্জ একাডেমির সামনের ১৫০/৮৪ নং কামারগ্রাম মৌজার বি,এস খতিয়ান ১৮৯, দাগ নং ৪০৪৩ এর তিন শতাংশ জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে শামীমা বলেন, ‘গত ২০ মে ফরিদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেছি।

বিবাদীগণ ১৪৪ ধারা অমান্য করে জমিতে পাকা ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। আমরা বাধা দিতে গেলে বিবাদীগণ আমাদেরকে খুন জখমসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা, আসছে পরিমার্জিত কারিকুলাম: প্রতিমন্ত্রী ববি

error: Content is protected !!

বোয়ালমারীতে মুক্তিযোদ্ধার সন্তানের বাড়ি দখলের অভিযোগ

আপডেট টাইম : ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :