ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর প্রেসক্লাবে গান গেয়ে দর্শক মাতালেন শিল্পী লাইলী আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর প্রেসক্লাবে জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী লাইলী আক্তার। আজ বুধবার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের কক্ষে তিনি এই গানগুলো পরিবেশন করেন।

এ সময় তিনি তার ভাইরাল হওয়া জনপ্রিয় গান ‘নয়ন ভরা জল গো তোমার’ পরিবেশন করেন। পাশাপাশি মুর্শিদি, মারফতি, লালন ও নজরুলসংগীত এবং বিচ্ছেদসহ বিভিন্ন ধারার প্রায় ৬ থেকে ৭টি গান পরিবেশন করেন তিনি। তার কণ্ঠে একের পর এক গান শুনে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন এবং দেশি-বিদেশে তার অসংখ্য ভক্ত তৈরি হওয়ায় তিনি তাদের সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লাইলী আক্তার বলেন, জীবনে তার চাওয়া-পাওয়ার তেমন কিছু নেই। মানুষের ভালোবাসা নিয়েই বাকি জীবন কাটাতে চান তিনি। তবে সরকার যদি তার থাকার জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করে দেয়, তাহলে তিনি অনেক উপকৃত হবেন।

প্রায় ৬০ বছর বয়সেও বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের আনন্দ দিয়ে যাচ্ছেন তিনি। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইসলামবিদ্বেষের পরাজয় ঘটেছে

error: Content is protected !!

ফরিদপুর প্রেসক্লাবে গান গেয়ে দর্শক মাতালেন শিল্পী লাইলী আক্তার

আপডেট টাইম : ১৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :