ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

হিলি প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের মো. নুরে আলম সিদ্দিক (২০) এবং একই গ্রামের মো. মাহাদি হাসান (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত নয়টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে কয়েকজন সমবেত হন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তাঁদের কাছে পশুকুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মশালমিছিলে অংশ নিতে আসা ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

error: Content is protected !!

নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :