ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় যুবদল নেতা হাসান আশরাফকে ইউনিয়নবাসীর সংবর্ধনা

আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা দিয়েছেন আটঘর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় আটঘর ইউনিয়নের জনগণের উদ্যোগে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আটঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর মিঠুর সভাপতিত্বে ও নবগঠিত কমিটির সদস্য সচিব এনায়েত হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ভুট্টু মিয়া, সালথা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন, ফরিদ হোসেন, হাবিবুর রহমান (হাবি), খোকন মাতুব্বর, রাসেল শেখ, সদস্য আখের আলী, মাসুদ হোসেন, শিমুল মিয়া, রিপন মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদলের নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় জনগণের পক্ষ থেকে নবনির্বাচিত আহ্বায়ক হাসান আশরাফকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, হাসান আশরাফের নেতৃত্বে সালথা উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবর্ধিত অতিথি হাসান আশরাফ তাঁকে সম্মানিত করায় ডাঙ্গী জয়কাইল এলাকার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মান ও ভালোবাসা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সংগঠনের স্বার্থে এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যুবদলকে আরও শক্তিশালী করতে তিনি আন্তরিকভাবে কাজ করে যাবেন।

অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সালথায় যুবদল নেতা হাসান আশরাফকে ইউনিয়নবাসীর সংবর্ধনা

error: Content is protected !!

সালথায় যুবদল নেতা হাসান আশরাফকে ইউনিয়নবাসীর সংবর্ধনা

আপডেট টাইম : ২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :