মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি ও যুবদল নেতা সাকের হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ১১
মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি: মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি ও পৌর যুবদল নেতা সাকের হোসেন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। পৃথক দুই মামলায় মূল পরিকল্পনাকারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ, বুলেট ও খালি কার্তুজসহ বিভিন্ন আলামত। বুধবার (৪ নভেম্বর) মাগুরা পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।পুলিশ জানায়, গত ৬ অক্টোবর রামনগর বাজার এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে স্বর্ণ ব্যবসায়ী মো. মজিবর রহমানকে পুলিশ পরিচয়ে নামিয়ে হলিনগর গ্রামের একটি বাগানে নিয়ে ১৫০ ভরি স্বর্ণ ও ৬০ হাজার টাকা ডাকাতি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৯ ভরি ৭ আনা ৫ রতি স্বর্ণ এবং ডাকাতিতে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি গাড়ি জব্দ করা হয়েছে।অন্যদিকে, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল কাউন্টারে মাথায় গুলি করে হত্যা করা হয় পৌর যুবদল নেতা সাকের হোসেনকে (৩৬)। এ ঘটনায় তাঁর স্ত্রীর দায়ের করা মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার, বুলেট ও খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।পুলিশের দাবি, দুই মামলায় গ্রেপ্তারদের মধ্যে মো. গোলাম জাহিদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি: মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতি ও পৌর যুবদল নেতা সাকের হোসেন হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা পুলিশ। পৃথক দুই মামলায় মূল পরিকল্পনাকারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ, বুলেট ও খালি কার্তুজসহ বিভিন্ন আলামত। বুধবার (৪ নভেম্বর) মাগুরা পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৬ অক্টোবর রামনগর বাজার এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থেকে স্বর্ণ ব্যবসায়ী মো. মজিবর রহমানকে পুলিশ পরিচয়ে নামিয়ে হলিনগর গ্রামের একটি বাগানে নিয়ে ১৫০ ভরি স্বর্ণ ও ৬০ হাজার টাকা ডাকাতি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৯ ভরি ৭ আনা ৫ রতি স্বর্ণ এবং ডাকাতিতে ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি গাড়ি জব্দ করা হয়েছে।
অন্যদিকে, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল কাউন্টারে মাথায় গুলি করে হত্যা করা হয় পৌর যুবদল নেতা সাকের হোসেনকে (৩৬)। এ ঘটনায় তাঁর স্ত্রীর দায়ের করা মামলায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি স্বর্ণের বার, বুলেট ও খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, দুই মামলায় গ্রেপ্তারদের মধ্যে মো. গোলাম জাহিদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।