ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সীর বিশাল নির্বাচনী শোডাউন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শনিবার এলাকায় বিশাল এক নির্বাচনী জনসভা ও শোভাযাত্রার আয়োজন করেন সম্ভাবনাময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হিরু মুন্সী। বোয়ালমারী পৌর সদরের রেল স্টেশন চত্বরে ঐ দিন বিকালে এ জনসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় জনসভা শেষ হলে সহস্রাধিক মানুষের শোভাযাত্রা নিয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলাকাবাসী ও পথচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হিরু মুন্সী।

এর আগে তিনি প্রায় ২ শতাধিক মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে জনসভায় যোগদান করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হিরু মুন্সী বলেন,বোয়ালমারী উপজেলা পরিষদের বর্তমান নেতৃত্বের পরিবর্তন সময়ের দাবী। উপজেলাবাসী দীর্ঘ কাল ধরে বঞ্চিত, অবহেলিত। আপনারা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানান। আমি আপনাদের সব আশা-আকাঙ্ক্ষা পূরণ করবো। চেয়ারম্যান না হয়েও আমি এতদিন আপনাদের সেবা-শুশ্রূষা করে আসছি। চেয়ারম্যান হলে এর গতিশীলতা আরো বৃদ্ধি পাবে।

হিরু মুন্সী বলেন, আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। আমি আপনাদের ও রাষ্ট্রের কোন আমানতের খেয়ানত করবোনা। আপনাদের সুখ-দুঃখে এতকাল যেভাবে পাশে থেকেছি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরও সেভাবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শামীম মোল্লা, আওয়ামী লীগ নেতা মোঃ মুকুল চৌধুরী, মোহাম্মদ মিলন মৃধা, ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

error: Content is protected !!

বোয়ালমারীতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিরু মুন্সীর বিশাল নির্বাচনী শোডাউন

আপডেট টাইম : ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
স্টাফ রিপোর্টার :