ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত চেয়ারম্যানের নাম মিজানুর রহমান মোল্লা ওরফে সোনা মিয়া। তিনি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। বুধবার (২১ জুন) দুপুরে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন ওই চেয়ারম্যানকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান কর্তৃক গত ১৫ জুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মিজানুর রহমান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর মামলা দায়ের করে। যা বিজ্ঞ আদালত আমলে নিয়ে বিচারকার্য শুরু করে। তাই ওই চেয়ারম্যানের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

জানতে চাইলে বরখাস্তকৃত চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা বলেন, আমি বরখাস্তের কোন কাগজপত্র এখনো হাতে পাইনি। দুর্নীতি দমন কমিশনের একটি মামলা চলমান। কিন্তু ওই মামলার রায় হয়নি। রায় প্রদানের আগেই আমাকে বরখাস্ত করা হলে আমি আইনি ব্যবস্থা নেব।

এ ব্যাপারে ইউএনও মোশারেফ হোসাইন বলেন, সাময়িক বরখাস্তের চিঠি বুধবার হাতে পেয়েছি। তাকে এ ব্যাপারে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে ফরিদপুরের দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, ২০১৯ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। সে মামলার চার্জশিট ২০২৩ সালে আদালতে দাখিল করা হয়। অতঃপর চার্জশিট আদালতে গৃহীত হওয়ার পর তাকে স্থানীয় সরকার বিভাগ থেকে সাময়িক বরখাস্তের চিঠি দিয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

আপডেট টাইম : ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :