ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে আগুনে নিঃস্ব দুটি পরিবারের পাশে মুরাদ শিকদার

ফরিদপুরের বোয়ালমারীতে আগুনে পুড়ে নিঃস্ব দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুরাদ শিকদার। আগুনে পরিবার দুটির সব পুড়ে গেছে।

গত ৩ মার্চ বিকাল সাড়ে পাঁচটা দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের শিকদার বাড়িতে এই আগুন লাগে। আগুনে নিঃস্ব দুটি পরিবারের খবর পেয়ে তরুণ সমাজসেবক, আসন্ন বোয়ালমারী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদ শিকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে ২ বান্ডিল ঢেউ টিন দেন তিনি এবং পরিবার দুটিকে ভবিষ্যতে সব ধরনের সহায়তা দেবেন বলে প্রতিশ্রুতিও দেন এই সমাজ সেবক।

আগুনে সহোদর দুই ভাইয়ের বসতঘরসহ ৫ টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন চতুল পুর্বপাড়া গ্রামের সোনা উল্লাহ শিকদারের দুই ছেলে দিনমজুর জাহিদুল শিকদার ও নসিমন চালক মফিজুর শিকদার।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান সোনা উল্লাহ শিকদার জানান, গত ৩ মার্চ রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মফিজুর শিকদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ও হতদরিদ্র পরিবারের লাগোয়া পাঁচটি ঘর জ্বলতে থাকে।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি টিম ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও পরিবার দুটির সব পুড়ে ছাই হয়ে যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হার্ভার্ডে সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ

error: Content is protected !!

বোয়ালমারীতে আগুনে নিঃস্ব দুটি পরিবারের পাশে মুরাদ শিকদার

আপডেট টাইম : ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
দীপঙ্কর অপু, বিশেষ প্রতিনিধি :