ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পরিবর্তনশীল বিশ্বের সাথে তালমিলিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা বাড়ানোরও তাগিদ দেন যাতে শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনের সাথেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। চ্যান্সেলর মো: সাহাবুদ্দিনের সাথে গতকাল বঙ্গভবনে পৃথকভাবে দু’টি বিশ্ববিদ্যালয়ের ভিসি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভিসি অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ব্র‌্যাক বিশ্ববিদ্যালয়ের (ব্র‌্যাকইউ) ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ গতকাল দুপুরে আলাদাভাবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে দুই ভিসি নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অ্যাকাডেমিক ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান জাককানইবির ভিসির সাথে বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এর আগে ব্র‌্যাকইউ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি সাক্ষাৎকালে তিনি কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: সাহাবুদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘এই উদ্ভাবনগুলো যেন দেশের জন্য টেকসই হয়, সে দিকে খেয়াল রাখতে হবে’। এ সময় রাষ্ট্রপতির কার‌্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

বিশ্বের সাথে তালমিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ রাষ্ট্রপতির

আপডেট টাইম : ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :