ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

করোনাকালে মানবিক সহায়তা   

বিনা মূল্যে অক্সিজেন, ঔষুধ ও ফলমূল পৌঁছে যায় বাড়ি বাড়ি  

ফোন করে কোন করোনা রোগীর অসহায় পরিবার জরুরি অক্সিজেনের চাহিদা জানালে তাঁর বাড়িতে বিনা মূল্যে পৌঁছে দেওয়া হয় সিলিন্ডার। সাথে আক্রান্ত রোগীর জন্য ভিটামিন সি যুক্ত ফলমূল, করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ঔষুধ পৌঁছে যায় ওই পরিবারে।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন নিজ এলাকার করোনা রোগীদের পাশে দাঁড়াতে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে এমন মানবিক সহায়তা কর্মসূচি শুরু করেছেন।

তাঁর পক্ষ থেকে একদল স্বেচ্ছাসেবক করোনা উপসর্গ নিয়ে অসুস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার, সুরক্ষা সামগ্রী, ফলমূল ও ঔষুধ পৌঁছে দিচ্ছে।

এই স্বেচ্ছাসেবকদলের সদস্য ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস জানান, চারটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে গত এক সপ্তাহে অন্তত 10 জন করোনায় আক্রান্ত রোগীকে অক্সিজেন সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান মিয়া জানান, আমাদের উপজেলা হাসপাতালে এমনিতেই অক্সিজেনের স্বল্পতা রয়েছে। তাই করোনা রোগীদের জন্য উপজেলা চেয়ারম্যানের বিনা মূল্যে অক্সিজেন সহায়তা ও ভিটামিন সি যুক্ত ফলমূল দেওয়া একটি ব্যতিক্রমী মানবিক সহায়তা।

বীর মুক্তিযোদ্ধা এমএম মোশাররফ হোসেন গতকাল বুধবার (০৭.০৭.২০২১) বলেন, এবছর আমি সম্পূর্ণ নিজ উদ্যোগে এলাকায় এ পর্যন্ত জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত চারশতাধিক সুবিধাবঞ্চিত পরিবারে ফলমূল, সুরক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় ঔষুধ পৌঁছে দিয়েছি।গত বছর করোনা শুরু হলে আমি একইভাবে কয়েক হাজার পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে ব্যক্তিগতভাবে চাল, ডাল ও অন্যান্য খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হই। এবছর একদল স্বেচ্ছাসেবক এ কাজে আমাকে সহায়তা করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গেঞ্জি বিতরণ

error: Content is protected !!

করোনাকালে মানবিক সহায়তা   

বিনা মূল্যে অক্সিজেন, ঔষুধ ও ফলমূল পৌঁছে যায় বাড়ি বাড়ি  

আপডেট টাইম : ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :