দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ইসমাইল হােসেন বাবুঃ কুষ্টিয়ার দৌলতপুরে একটি বসতবাড়ির স্টোররুমে অজ্ঞাত এক ব্যক্তি আত্মগোপন করে চুরির প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই ব্যক্তি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফেলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দৌলতপুর থানায় উপজেলার কায়ামারী গ্রামের মো. আলাউদ্দীন (৬৪) অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে আলাউদ্দীনের নাতি নাঈম (১৫), মেয়ে আলেয়া খাতুন ও স্ত্রী শিরিনা খাতুন ঘর থেকে বের হয়ে ফেরার সময় মোবাইলের আলোতে বাড়ির স্টোররুমের টেবিলের নিচে মানুষের পা দেখতে পান। বিষয়টি দেখে তারা চিৎকার দিলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। এ সময় ওই ব্যক্তি স্টোররুম থেকে বের হয়ে দেয়াল টপকে পালিয়ে যায়। দেয়াল টপকানোর সময় তার ব্যবহৃত একটি কালো রঙের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে যায় বলে এজাহারে বলা হয়েছে। এছাড়া একই রাতে আলাউদ্দীনের এক ভাতিজার বাড়ির বারান্দার গ্রিল কাটার চেষ্টার অভিযোগও করা হয়েছে। দৌলতপুর থানার ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও উদ্ধার হওয়া মোবাইল ফোনের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুরে একটি বসতবাড়ির স্টোররুমে অজ্ঞাত এক ব্যক্তি আত্মগোপন করে চুরির প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই ব্যক্তি একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ফেলে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দৌলতপুর থানায় উপজেলার কায়ামারী গ্রামের মো. আলাউদ্দীন (৬৪) অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে আলাউদ্দীনের নাতি নাঈম (১৫), মেয়ে আলেয়া খাতুন ও স্ত্রী শিরিনা খাতুন ঘর থেকে বের হয়ে ফেরার সময় মোবাইলের আলোতে বাড়ির স্টোররুমের টেবিলের নিচে মানুষের পা দেখতে পান। বিষয়টি দেখে তারা চিৎকার দিলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। এ সময় ওই ব্যক্তি স্টোররুম থেকে বের হয়ে দেয়াল টপকে পালিয়ে যায়।
দেয়াল টপকানোর সময় তার ব্যবহৃত একটি কালো রঙের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে যায় বলে এজাহারে বলা হয়েছে। এছাড়া একই রাতে আলাউদ্দীনের এক ভাতিজার বাড়ির বারান্দার গ্রিল কাটার চেষ্টার অভিযোগও করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল ও উদ্ধার হওয়া মোবাইল ফোনের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হবে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।