ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ছিনতাই চেষ্টার অভিযোগে দুই যুবক গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুরে মহাসড়কে পেয়ারা ব্যবসায়ীর গাড়ি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নয়মাইল কাচারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকরা ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের সুমন ও বারমাইল এলাকার মাহাবুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার প্রত্যুষে কুষ্টিয়া-পাবনা মহাসড়ক দিয়ে পেয়ারা ব্যবসায়ীর একটি গাড়ি যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি সেটির গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেন তারা। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিরোধ করেন। এ সময় ছিনতাইয়ের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। পরে তাদের মিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

error: Content is protected !!

কুষ্টিয়ায় ছিনতাই চেষ্টার অভিযোগে দুই যুবক গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

আপডেট টাইম : ৪৮ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :