ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি ভারতবিরোধী সেন্টিমেন্ট গড়ে তোলার চেষ্টা করছে – হানিফ

ভারতকে বেশি সুবিধা দিতে যেয়ে দেশে যে ন্যায্য হিস্যা, সেই হিস্যা থেকে সরকার জনগণকে বঞ্চিত করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি সবসময় পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে রাজনীতিতে টিকে থাকতে চায়। সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারতবিরোধী সেন্টিমেন্ট গড়ে তোলার একটা চেষ্টা করছে।

এই ধরনের অযৌক্তিক কথা বলে লাভ নেই। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, আমরা আমাদের প্রতিবেশীসহ সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চাই।

হানিফ আরো বলেন, একটা দেশের সাথে আরেকটা দেশের পারস্পরিক সহযোগীতা থাকবে এটা নীতিবাচক কিছু হতে পারে না। রাজনীতির স্বার্থে বিএনপি ভারতবিরোধী কথাবার্তা বলে রাজনীতি ও জনগণের মধ্যে টিকে থাকতে চায়।

জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, একই ভাবে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে হত্যার পরিকল্পনা করা হচ্ছে – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, জিয়াউর রহমান হত্যার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দুই-দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। তখন কেন জিয়াউর রহমান হত্যার বিচার করেননি। তার সন্তানরা কেন হত্যার বিচার চায় নাই। আগে এই বিষয়টা জনগণের কাছে পরিষ্কার করা উচিৎ। তাহলে বোঝা যাবে জিয়াউর রহমান পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল কেন হয়েছিল – এটা জাতির সামনে মুখোশ উন্মোচিত হওয়া উচিৎ। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে স্বভাবিক জীবনে ফিরে আসুক, এমনটাও প্রার্থনা করেন হানিফ।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা উন্নয় ও সম্বনয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসগর আলিসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

error: Content is protected !!

বিএনপি ভারতবিরোধী সেন্টিমেন্ট গড়ে তোলার চেষ্টা করছে – হানিফ

আপডেট টাইম : ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :