ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো স্বার্থ নেইঃ -ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো স্বার্থ নেই। ২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিদের সঙ্গে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় যোগ দিয়ে বিএনপি জোটের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

এসময় ইনু আরও বলেন, বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগসন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায় না। তবে কয়টা সুযোগসন্ধানী দল যোগ হচ্ছে সেটা ব্যাপার নয়, জনগণ যোগ হচ্ছে কি না সেটাই দেখার বিষয়।

পরে স্মরণ সভায় বক্তব্য রাখেন ইনু। জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কেন্দ্রীয় জাসদের সদস্য আবদুল্লাহ, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুল ইসলাম মন্টুসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলমডাঙ্গার কুমারী বাজারে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির উঠান বৈঠক অনুষ্ঠিত

error: Content is protected !!

বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো স্বার্থ নেইঃ -ইনু

আপডেট টাইম : ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :