ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি কর্মসূচির নামে বিদেশিদের কাছে ধরনা ও দৌড় ঝাঁপ : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির আন্দোলন হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচনকে বালচাল করা। বিদেশিদের ষড়যন্ত্রে আজ বিএনপি ব্যবহৃত হচ্ছে। নির্বাচন আসলেই বিএনপি কর্মসূচির নামে বিদেশিদের কাছে ধরনা ও দৌড় ঝাঁপ শুরু করে। তারা বিদেশিদের পরামর্শে দেশে রাজনৈতিক কর্মসূচি দেয়, যেটা সারাবিশ্বে নজিরবিহীন। কর্মসূচির নামে বিএনপি-জামায়াত কোনো সহিংসতা ও জ্বালাও-পোড়াও করলে সেটা সরকার কঠোরভাবে দমন করবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার হল রুমে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল পর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, আওয়ামী লীগ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দল। এই দলের বিরুদ্ধে বিদেশি কোনো অপশক্তি চক্রান্ত করে হার মানাতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো কাজ করছেন বলে মনে করেন বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আআরআই) জরিপে এ তথ্য উঠে এসেছে। গতকাল বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হয়েছে। ৭০ ভাগ মানুষের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আছে।

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে এ সময় সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতাকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলারের কাছাকাছি, বাড়ছে অস্থিরতা

error: Content is protected !!

বিএনপি কর্মসূচির নামে বিদেশিদের কাছে ধরনা ও দৌড় ঝাঁপ : হানিফ

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :