ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাসর রাতে বউ উধাও !

রাজশাহীর তানোরে বাসর রাতে বউ উধাও হয়েছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের ছাঐড় গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে, এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাঐড় গ্রামের মৃত হাজী মছির উদ্দিনের পুত্র হাজী আবুল কাশেম দুই সন্তানের জনক। কিন্তু প্রথম স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তার প্রথম স্ত্রীর বাড়ি সাবাইহাটে।

এদিকে, উপজেলার হরিপুর গ্রামের ঘটক জনৈক নজরুল ও ফয়েজ উদ্দিনের প্রলোভনে পড়ে হাজী আবুল কাশেম দ্বিতীয় বিয়ে করেন। গত ৮ জানুয়ারি বুধবার উপজেলার কলমা ইউনিয়ন (ইউপি) এলাকার ঝিঁকড়া গ্রামের জনৈক ব্যক্তির কন্যার সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাজী আবুল কাশেম। এদিন দিবাগত রাতে বাসর ঘরে আবুল কাশেম তার স্ত্রীর হাতে দেনমোহরের ৪০ হাজার টাকা তুলে দেন।

এ সময়, তার স্ত্রী টাকা নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দেবার কথা বলে ঘরের বাইরে গিয়ে দেনমোহরের ৪০ হাজার, তার পকেটের ৪ হাজার টাকা ও দুটি মুঠোফোন নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। বাসর রাতে বউ হারিয়ে হাজী প্রচন্ড হতাশ হয়ে পড়েছেন।

এদিকে, গ্রামবাসী বলছেন, কথিত ঘটকেরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তারা হাজীর টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে তাদের পছন্দের মেয়ের সঙ্গে হাজীর বিবাহ দিয়ে টাকা-পয়সা নিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এমটিএ আইনের খসড়া: পরিবহনের সব ক্ষমতা যাচ্ছে এক কর্তৃপক্ষে

error: Content is protected !!

বাসর রাতে বউ উধাও !

আপডেট টাইম : ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :