ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রুগ্ন গরু কিনে বেকায়দায় ক্রেতা

বাঘায় পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় উপজেলার দুটি পশু বেচা কেনার হাটে অতিরিক্ত টোল আদায় সহ রুগ্ন পশু হাটে নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। ছাড়পত্রে পশু ক্রেতা-বিক্রেতার নাম ঠিকানা, বিক্রিত পশুর মূল্যে দেওয়া থাকলেও আদায়কৃত টোলের (খাজনা) টাকার পরিমান দেওয়া নাই।

.

আলাপচারিতায় রসিকতার সাথে কয়েকজন বললেন, গরু প্রতি ৫০০ টাকা করে নেওয়ার কথা থাকলেও বিক্রেতাদের জিম্মি করে ৮০০ টাকা করে টোল আদায় করছেন। ক্রেতার কাছ থেকে নেওয়া হয় ১০০ টাকা করে। অভিযোগ করেও এর সুফল মেলেনি কোন দিনও।

.

শুক্রবার (২৮-০৩-২০২৫) বাঘা পৌরসভার চন্ডিপুর পশুহাটে রুগ্ন পশু বিক্রির খবরে বিকেল সাড়ে ৫টায় গিয়ে এর সত্যতাও পাওয়া গেল। সেখানে গিয়ে দেখা গেল ছোট আকারের লাল রঙের একটি গরু মৃতপ্রায় অবস্থায় মাটিতে পড়ে আছে।

.

কথা হলে লালপুর উপজেলার পাইকপাড়া গ্রামের সান্টু জানান, তিনি একই উপজেলার চিনি বটতলার সাগর নামের একজনের কাছ থেকে ২৪ হাজার টাকা দিয়ে গরুটি কিনেছেন। এর মধ্যে নগদ ১২ হাজার টাকা দিয়েছেন। বাঁকি টাকা কয়েকদিন পরে দেওয়ার শর্তে বিক্রেতা সাগর তার কাছে গরু বিক্রি করে চলে গেছেন। খাজনা (টোল) দিতে হয়েছে ১ হাজার টাকা। পরে তার (সান্টু) কেনা গরু বাড়িতে নিতে পারেননি।

.

তার ভাষ্য, কোন কিছু বুঝে উঠার আগেই ছল চাতুরি করে রুগ্ন গরু তার কাছে বিক্রি করা হয়েছে। তার কাছে থাকা ছাড় পত্রে দেখা গেছে, গরুটির মুল্যে ২৫ হাজার টাকা লেখা থাকলেও টোল (খাজনা) আদায়ের টাকার পরিমান লেখা নাই।

.

এসব বিষয়ে জানতে চাইলে পশু হাট ইজাদার সাইফুল ইসলাম (টগর) জানান, আগে থেকেই গরু প্রতি ৭০০শ’ টাকা করে নিচ্ছেন। তার দাবি, এর বেশি নিলে তার লোকজন ঈদের বোনাস হিসেবে হয়তো নিতে পারে। বিক্রেতা সাগরের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করেও পাওয়া যায়নি। একই অবস্থার কথা জানা গেছে আড়ানির রুস্তমপুর পশু হাটেও।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নিয়ে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

রুগ্ন গরু কিনে বেকায়দায় ক্রেতা

বাঘায় পশুহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

আপডেট টাইম : ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :