ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় তারুণ্যের ভাবনায় আগামীরবাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি

তারুণ্যের ভাবনায় আগামীরবাংলাদেশ- এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শ্লোগান সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫উদযাপন উপলক্ষে রাজশাহীর বাঘা পৌরসভার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াওশিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে বিষয়টির উপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে সুশাসন প্রতিষ্ঠায় গনতন্ত্র, দলীয় ও রাজনীতি প্রভাবমুক্তবাংলাদেশ, জবাবদীহি মূলক সরকার মেধা, যোগ্যতার মূল্যায়ন, অন্যায় অবিচার, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে নিজেকে বদলানোর মাধ্যমে দেশ ও পৃথিবী বদলানোর বিষয়গুলো সামনে এসেছে।

সভায় মন্দকে পরিহার করে ভালো কাজেই ন্টারনেট ব্যবহার করে, জ্ঞান অর্জনের বিষযটি আলোচিত হয়েছে।

মঙ্গলবার (০৭-০১-২০২৪) বাঘা পৌর সভার আয়োজনে, পৌরসভা সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নিবাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, শীর্ষক কর্মশালায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) আফম আশাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃআশাদুজ্জামান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থী সীরাজুম মনিরা, বাঘা ফাজিল মাদ্রসার শিক্ষার্থী রাকিবুল ইসলাম, রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়েরশিক্ষার্থী ফাতেমা রনক।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ। উপস্থিত শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের অনুকুলে-মধুমতি, পদ্মা, তিস্তা, বড়াল ও মেঘনা নদীর নাম করণের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উপস্থিত ছিলেন সমাজ সেবা দপ্তরের অফিসার সহ বিভিন্ন দপ্তরের অফিসার, পৌরসভার অফিসার-কর্মচারিগণ।

জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর ২০২৪ হতে ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত “তারুণ্যের উৎসব-২০২৫” ঘোষণা করা হয়েছে। তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষ্যে আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা, তরুণদের অংশগ্রহনে পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন, তারুণ্যের উৎসব ভলিবল প্রতিযোগিতা, জুলাই ৩৬ বিষয়ক চিত্রাাঙ্কন প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, রচনাপ্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের উৎসব সংক্রান্ত আলোচনা সভা, স্যানিটেশন, হাইজিনও স্বাস্থ্য সচেতনতা বিষযক সভা, যুব সমাবেশ, ফ্লন্টিয়ার টেকনোলজি বিষয়ক কর্মশালা, প্লাস্টিকপণ্যর বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, কিশোর কিশোরীদের পুষ্ঠি বিষযক কর্মশালা, ব্রেস্ট ক্যান্সার বিষয়ক কমৃশালা, কারুশিল্প মেলা, পিঠা উৎসব, তারুণ্য মেলা সহ, বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল

error: Content is protected !!

বাঘায় তারুণ্যের ভাবনায় আগামীরবাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :