ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছে গৃহবধুর মৃত্যু!

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় ঝড়ে ভেঙে পড়া নারিকেল গাছ মাথায় পড়ে ফাইমা বেগম (৪০) নামের এক গৃহবধু ঘটনাস্থলেই মারা গেছে। রোববার (৪ মে) বিকাল ৪টার দিকে আড়ানী ইউনিয়নের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। ফাইমা বেগম ওই গ্রামের সাবাজ আলীর স্ত্রী।

.

হরিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হামিদ ঝন্টু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রচন্ড ঝড়ে গৃহবধুর নিজ বাড়িতে দেওয়া একদিকের বুনের বেড়া পড়ে যায়। সেটা দেখার জন্য ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে যান। এ সময় পাশের বাড়ির একজনের নারিকেল গাছ মাঝখান থেকে ভেঙে গিয়ে তার মাথার উপর পড়ে। গৃহবধুর স্বামী সাবাজ আলী বলেন,তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালান সাবাজ আলী । তার ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানান।

.

আড়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন জানান, ২০মিনিটের ঘুর্নিঝড়ে তার এলাকার অনেক গাছপালা ভেঙে গেছে। কয়েকটি বাড়ির টিনের চালাও উড়ে গেছে বলে জানান। উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান, খবর পেয়ে নিহতের বাসায় গিয়েছিলাম। পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

‘ওয়্যারেবল এআই’ বন্ধু, নাকি নীরব গুপ্তচর?

error: Content is protected !!

বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছে গৃহবধুর মৃত্যু!

আপডেট টাইম : ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :