ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের বাসিন্দা আয়নাল শেখ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়নাল শেখ বলেন, “আমার ভাতিজা টিটু শেখ প্রায় তিন বছর ধরে সৌদি আরবে প্রবাসী হিসেবে কর্মরত। তার আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আকামা করে দেওয়ার কথা বলে আমাদের একই গ্রামের মাসুদ শেখের ভাগনে জিতু শিকদার তিন লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে মাসুদ শেখের সঙ্গে কথা বলে তাঁর মাধ্যমে ওই টাকা দেওয়া হয়। কিন্তু টাকা দেওয়ার প্রায় ছয় মাস পার হলেও আকামা করে দেওয়া হয়নি, এমনকি টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। এ নিয়ে এলাকাবাসী একাধিকবার সালিশ করলেও পাওনা টাকা ফেরত পাওয়া যায়নি।”

তিনি আরও বলেন, “গত সোমবার মাসুদ শেখের বাড়িতে পাওনা টাকা চাইতে গেলে টাকা ফেরত না দেওয়ার কৌশল হিসেবে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা তথ্য উপস্থাপন করে শপন শেখ, কামাল শেখ, রোকন শেখ, নুরু শেখ ও আদিমুল শেখের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ বানোয়াট একটি সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এ ধরনের মিথ্যা তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

কর্মী নেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, রয়েছে বৈশাখী ভাতাসহ নানা সুবিধা

error: Content is protected !!

মুকসুদপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : এক ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :