বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার দ্বি – বার্ষিক নির্বাচন (২০২৩-২০২৫) মঙ্গলবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ফরিদপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি কার্যালয়ে শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরবর্তী ভোট গননায় নিম্নোক্ত ২৩ জনকে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
তাদের নাম ঘোষণা করেন বাজুস এর স্থায়ী কমিটির সদস্য ডাক্তার দিলীপ রায়।
বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার রিপনুল হাসান রিপন, ফরিদপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আলী আশরাফ পিয়ার, এ সময় অপর দুই নির্বাচন কমিশনের সদস্য সিতাংশু মিত্র কিংকর, ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু অন্যান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
রাত পৌনে এগারোটার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয় । ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচিতরা হলেনঃ-
ইশতিয়াক আহমেদ লেলিন (১৩৩)
গোবিন্দ কর্মকার (১১৪)
গৌরাঙ্গ কর্মকার(১৫৩)
তাপস কুমার দত্ত (১৭৫)
দীপক কুমার আঢ্য( ১৪১)
নন্দ কুমার বড়াল(১৮৯)
নিমাই বক্সী (১২১)
পলাশ দত্ত( ১২৬)
পলাশ পাল(১১৭)
বলাই দাস(১২১)
বাদল দত্ত (১৩৩)
বাবুরাম কর্মকার (১৯৫)
বিশ্বজিৎ সরকার (১৩৯)
বিষ্ণু পদ কর্মকার( ১৪০)
মানিক দত্ত(১১৮)
শংকর দত্ত (১৯৩)
শ্যাম চরন দত্ত (১১৮)
শ্যামল কর্মকার( ১৬২)
সঞ্জয় কর্মকার (১৪৬)
সুজন পোদ্দার (১৩৯)
সুবোধ দে(১৪৭)
সুমন কর্মকার (১২১)
স্বপন কুমার কর্মকার (১৬০)
উল্লেখ্য , ২১৫ জন ভোটারের মধ্যে ২১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ২৩ টি কার্যনির্বাহী সদস্য পদের জন্য ৩৮ জন প্রার্থী প্রতিদ্ধিতা করে। নির্বাচনে জয়ী সদস্যরা পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য পদের কর্মকর্তা নির্বাচন করবে বলে জানা যায়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি 

























