বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নির্বাচন মঙ্গলবার
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস ) ফরিদপুর জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ফরিদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মোট ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।নির্বাচনে মোট ২৩ টি পদের জন্য ৩৮ জনপ্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন। আরও পড়ুনঃ অস্ত্রসহ একাধিক মামলার আসামি গুলি মাসুদ গ্রেফতার আগামীকাল সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করবেন রিপনুল হাসান, সহকারী কমিশনার সিতাংশু মিত্র কিংকর ও ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস ) ফরিদপুর জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ফরিদপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এ ব্যাপারে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এ নির্বাচনে মোট ২১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।নির্বাচনে মোট ২৩ টি পদের জন্য ৩৮ জনপ্রার্থী ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন।
আগামীকাল সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করবেন রিপনুল হাসান, সহকারী কমিশনার সিতাংশু মিত্র কিংকর ও ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।