ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী ভাষণ পাঠ্যবইয়ে রাখতে রুল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্নীতিবিরোধী সব ভাষণ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ মে) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা সচিব, আর্কাইভ অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।একইসঙ্গে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে মন্ত্রিপরিষদ সচিব ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি আর্কাইভ অধিদপ্তরের কাছে থাকা বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী সব ভাষণের অডিও, ভিডিও আগামী ৩০ দিনের মধ্যে আদালতে হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি দুদককে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন- দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশিদ আলম খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী ভাষণ পাঠ্যবইয়ে রাখতে রুল

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :